ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সরকারি অনুদানে জুলাই নিয়ে হবে দুটি চলচ্চিত্র: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   379 বার পঠিত

সরকারি অনুদানে জুলাই নিয়ে হবে দুটি চলচ্চিত্র: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই নিয়ে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আটটি শর্ট ফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরও একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্ট ফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শর্ট ফিল্ম নির্মাণের জন্য ৫ কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে এ সপ্তাহে।

মাহফুজ আলম লেখেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০ বা তার বেশি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। এরই মধ্যে ডিএফপি থেকে ৯টি শর্ট ফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পন্ন হয়েছে। বিসিটিআই ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে।

তিনি লেখেন, বিটিভি জুলাইয়ের ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। এছাড়াও আরও চারটি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে।

তথ্য উপদেষ্টা আরও লেখেন, জুলাইয়ের শহীদদের সালাম। আমরা জুলাইকে ভুলতে দেব না।

Facebook Comments Box

Posted ৫:৩০ এএম | বুধবার, ০২ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।