নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ | প্রিন্ট | 301 বার পঠিত
ইয়াওমে আরাফা মানে আরাফার দিন। আল্লাহর রহমত ও অসীম দয়ায় সিক্ত হওয়ার দিন। পাপ মোচন ও জাহান্নাম থেকে মুক্তির সুবর্ণ সময়।
৯ জিলহজ আরাফার দিন। যে অঞ্চলে যেদিন ৯ জিলহজ সেখানে সেদিন ইয়াওমে আরাফা। এ দিনের আমল অনন্য প্রতিদান ও মর্যাদার।
আরাফার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল রোজা।
আরাফার একদিনের রোজায় মাফ হয় দুই বছরের পাপ। সৃষ্টি হয় দোজখের দহন থেকে মুক্তির সম্ভাবনা। নবীজি আরাফার রোজার সুসংবাদ জানিয়েছেন।
তিনি ইরশাদ করেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তিনি এই দিনের রোজার বদৌলতে আগের এবং পরের এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। (সহিহ মুসলিম, হাদিস নং- ১১৬২)
তাই এই দিন বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখা দরকার।
বাংলাদেশে ইয়াওমে আরাফা ৬ জুন শুক্রবার। বৃহস্পতিবার রাতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখতে হবে। সেহরির সময় ৩টা ৩৮ মিনিট পর্যন্ত।
শুধু আরাফা নয় বরং জিলহজের প্রথম দশ দিন অনন্য মর্যাদার। নবীজি জীবনে একবারও এ দশকের আমল ছাড়েননি।
হযরত হাফসা রাযিয়াল্লাহু আনহু বলেন, নবীজি কখনো চারটি আমল ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতিমাসের তিন দিনের রোজা এবং ফজরের আগের দুই রাকাত সুন্নত নামাজ। (সুনানে নাসায়ি, হাদিস : ২৪১৫)
Posted ৫:২৯ পিএম | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।