জাতীয় ডেস্ক | মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদুল আজহার জামাত। ঈদের নামাজে ইমামতি করবেন শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি একেএম ছাইফুল্লাহ। মঙ্গলবার ঈদগাহ ময়দানে ঈদপূর্ব প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি সোহানা নাসরিন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম কিশোরগঞ্জবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং নিজের পক্ষ থেকে আগাম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ঈদুল ফিতরের মতো এই ঈদেও মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবেন।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পুলিশের পাশাপাশি বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা দায়িত্ব পালন করবে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় আর্চওয়ে, পর্যাপ্ত সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন ক্যামেরা, বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন থাকবে। এছাড়া ময়দানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। তিনি মুসল্লিদেরকে কেবল জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে না আনতে অনুরোধ জানিয়েছেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানিয়েছেন, বরাবরের মতো এবারও দূরবর্তী মুসল্লিদের জামাতে যোগদানের সুবিধার্থে ঈদের দিন সকালে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি ঈদ স্পেশাল ট্রেন আসবে। শান্তিপূর্ণ ঈদ জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন তিনি।
Posted ১১:২৮ এএম | মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।