বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঈদুল ফিতরের পরের দুদিন কি রোজা রাখা যাবে?

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   511 বার পঠিত

ঈদুল ফিতরের পরের দুদিন কি রোজা রাখা যাবে?

ঈদুল ফিতর শুধু একদিন। সে দিনটি হলো- শাওয়াল মাসের প্রথম দিন। পক্ষান্তরে, মানুষের মাঝে যে ধারণা ব্যাপক আকার ধারণ করেছে যে, ‘ঈদুল ফিতর তিনদিন’ এটি শুধুমাত্র সামাজিক প্রথা ছাড়া আর কিছু নয়; শরীয়তে এমন কোনো নির্দেশনা নেই।

ইমাম বুখারী (রহ.) বলেন: ‘ঈদুল ফিতরের দিন রোজা রাখা শীর্ষক পরিচ্ছেদ’, এরপর তিনি আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণনা করেন (হাদিস নং-১৯৯২) যে, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতরের দিন ও ঈদুল আজহার দিন রোজা রাখতে নিষেধ করেছেন।

এ দলিলের ভিত্তিতে ঈদুল ফিতর শুধু একদিন মাত্র; যেদিন রোজা রাখা হারাম। তাই শাওয়াল মাসের দ্বিতীয় দিন ও তৃতীয় দিন রোজা রাখা হারাম নয়। তাই সে দুটি দিনে রমজানের কাজা রোজা রাখা কিংবা নফল রোজা রাখা জায়েজ।

রোজা রাখা নিষিদ্ধ ৫দিন

১. ঈদুল ফিতরের দিন, ২. ঈদুল আজহার দিন (জিলহজ মাসের ১০ তারিখ), ৩. জিলহজ মাসের ১১ তারিখ, ৪. জিলহজ মাসের ১২ তারিখ, ৫। জিলহজ মাসের ১৩ তারিখ। শেষের ৩টি দিনকে বলা হয়, তাশরিকের দিন বা আইয়ামে তাশরিক।

কেন নিষিদ্ধ

দুই ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ। কারণ ঈদের দিন হলো আনন্দের দিন। এ-ব্যাপারে সকল আলেম ঐকমত্য প্রকাশ করেছেন। আবু সাইদ খুদরি (রা.) বলেন, রাসুল (সা.) ঈদুল ফিতর ও ইদুল আজহার দিন রোজা রাখতে বারণ করেছেন। (বুখারি, হাদিস: ১,৯৯২; মুসলিম, হাদিস: ৮২৭)

তাশরিকের দিনগুলোতে রোজা রাখাও নিষিদ্ধ। অর্থাৎ, ঈদুল আজহার পরের তিনদিন (১১, ১২ ও ১৩ জিলহজ্জ)। রাসুল (সা.) বলেছেন, তাশরিকের দিনগুলো পানাহার ও আল্লাহ্কে স্মরণ করার দিন। (মুসলিম, হাদিস: ১১৪১)

অন্য হাদিসে আছে, এ-দিনগুলোতে রাসুল (সা.) আমাদের রোজা না-রাখার নির্দেশ দিতেন এবং রোজা রাখতে নিষেধ করতেন। ইমাম মালেক (রহ.) বলেন, সেই দিনগুলো হলো তাশরিকের দিন। (আবু দাউদ, হাদিস: ২৪১৮)

এ ছাড়া বছরের দিনগুলোতে যে কোনো রোজা রাখা যাবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৫৪ এএম | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ পবিত্র আশুরা
(360 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।