ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কুরবানির নিসাবে এক বছর পূর্ণ হওয়া জরুরি?

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   469 বার পঠিত

কুরবানির নিসাবে এক বছর পূর্ণ হওয়া জরুরি?

প্রশ্ন: কুরবানি দেওয়ার ক্ষেত্রে গচ্ছিত সম্পদ ধারাবাহিকভাবে এক বছর পূর্ণ হতে হবে কিনা এবং এই মুহূর্তে যদি কারো কাছে ৬০০০০ টাকা থাকে এবং অন্য কোন সম্পদ তার নাই অর্থাৎ কোন জমি নাই গচ্ছিত অন্য কোন সম্পদ নাই।

এমতাবস্থায় তার উপরে এই মুহূর্তে কুরবানি ওয়াজিব হবে কিনা?

উত্তর: জাকাতের নিসাবের মালিক হওয়ার পর এক বছর অতিক্রম করতে হয়। পক্ষান্তরে কুরবানির নেসাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয়।

বরং জিলহজের ১০ তারিখ ফজর থেকে ১২ ই জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যেকোনো সময় নিসাবের মালিক হলে তার ওপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বছর অতিক্রম হয়েছে কি হয় নি; তা দেখা হবে না। (আহসানুল ফাতাওয়া ৭/৫০৬)

আর টাকা বা অন্যান্য সম্পদের ক্ষেত্রে নিসাব হলো সাড়ে বায়ান্ন ভরি রুপার মূল্য সমপরিমাণ হাওয়া। সুতরাং সাড়ে বায়ান্ন ভরি রুপার মূল্য জেনে নিবেন। তাহলে আপনি নিজেই বলতে পারবেন যে, আপানার ওপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা।

Facebook Comments Box

Posted ২:৪৬ পিএম | শুক্রবার, ১৬ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।