ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

ফাইল ছবি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় শুরু হয়েছে পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৬তম অধিবেশন। কোরআন হিফজ, তিলাওয়াত ও ব্যাখ্যার ওপর আয়োজিত এ প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছেন ১৩৩টি দেশের ৩৩৪ জন পুরুষ ও নারী প্রতিযোগী, যা এ প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় মক্কায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
আয়োজকরা জানান, মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করা, এর অর্থ অনুধাবন ও তা নিয়ে চিন্তাশীল হতে উৎসাহিত করা এবং কোরআনের সেবা ও হাফেজদের সম্মান জানানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান হবে মসজিদুল হারামে।
পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার।
Posted ৭:২৫ এএম | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।