নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ মে ২০২৫ | প্রিন্ট | 388 বার পঠিত
জিলহজ। আরবি বছরের শেষ মাস। হজ ও কুরবানির ঈদের মাস। ২৮ মে বুধবার সন্ধ্যায় মিষ্টি হাসি দিয়েছে জিলহজের নতুন চাঁদ। অনেকটা নীরবেই আমাদের মাঝে এসে গেছে আমলের গুরুত্বপূর্ণ মাসটি।
সূর্যের অস্ত উদয় হিসেবে এই মাসও অন্য মাসের মতো। তবে সম্মানের বিচারে জিলহজের রয়েছে অনন্য উচ্চতা।
এই মাসের গুরুত্ব ও ফজিলত বুঝাতে স্বয়ং আল্লাহ তাআলা জিলহজের প্রথম দশকের কসম খেয়েছেন। নবীজিও জিলহজের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন।
এক হাদিসে প্রিয় নবীজি ইরশাদ করেন -মনে রেখো! জিলহজ হলো সবচেয়ে সম্মানিত মাস। (মুসনাদে আহমদ, হাদিস নং ১১৭৬২)
জিলহজের প্রথম দশক বিপুল মর্যাদা ও ফজিলতের দশক। বছরের সেরা দশক। অন্য সময়ের তুলনায় এই দশকের ইবাদত অনেক দামি। আল্লাহর কাছে অতি পছন্দনীয় এবং প্রিয়।
এই দশকে অল্প ইবাদতেও আল্লাহর রহমত এবং সন্তুষ্টি অর্জন করা সম্ভব। অথচ অন্য মাসে জান মাল বিলিয়ে দেওয়া ছাড়া এই দশকের সমান মর্যাদা লাভ করা যায়।
এক হাদিসে প্রিয় নবীজি বলেন, জিলহজের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো সময়ের আমল তত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে প্রিয় নয়?
নবীজি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এই দশ দিনের নেক আমলের চেয়ে বেশি প্রিয় নয়। কিন্তু ওই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের জান মাল নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ঘরে ফিরে আসেনি। (সহিহ বুখারি: হাদিস নং -৯৬৯)
Posted ৬:১৯ পিএম | শুক্রবার, ৩০ মে ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।