নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 264 বার পঠিত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন।
প্রধানমন্ত্রী শরীফ মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আগামীতে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
ঈদ উপলক্ষে অধ্যাপক ইউনূসও পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান।
শরীফ জানান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য এপ্রিল মাসে বাংলাদেশ সফর করবেন।
এর আগে দুটি বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নেতারা ডিসেম্বরে কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনে এবং গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সাক্ষাৎ করেছিলেন।
Posted ৭:১৭ এএম | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।