ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকে এস কে সুরের লকারে ১ হাজার গ্রাম স্বর্ণসহ আরও যা মিলল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকে এস কে সুরের লকারে ১ হাজার গ্রাম স্বর্ণসহ আরও যা মিলল

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের তিনটি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার প্রায় ছয় ঘণ্টার অভিযানের পর রাত ৯টার দিকে ওই তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের ৭ সদস্যের দল।

এস কে সুরের লকারগুলো থেকে ৫৫ হাজার ইউরো ছাড়াও ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া গেছে।

কাজী সায়েমুজ্জামান জানান, সকাল থেকে অভিযান শুরু করলেও বিকাল ৩টার দিকে তারা লকার খোলার চেষ্টা করেন। বাংলাদেশ ব্যাংকের লকারে এস কে সুরের নামে থাকা তিনটি বক্স থেকে বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর এবং ১ হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার। জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।

এর আগে, গত ১৪ জানুয়ারি এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক। সংস্থাটির এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার আগে গত ২৩ ডিসেম্বর এস কে সুরের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়। 

Facebook Comments Box

Posted ৪:০৭ এএম | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।