ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১০ দিনের সফরে বাংলাদেশে মসজিদুল আকসার ইমাম

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   263 বার পঠিত

১০ দিনের সফরে বাংলাদেশে মসজিদুল আকসার ইমাম

মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী ১০ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামি সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।

এদিকে গত বুধবার ও বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবীদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসায় এবং ফেনীর সোনাগাজীতে আল-হাসনাইন একাডেমির মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।

জানা গেছে, লন্ডনপ্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী। ১০ দিনের সফরে তিনি বাংলাদেশে আসেন। 

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার মসজিদুল আকসার ইমাম বনানীর টিঅ্যান্ডটি মসজিদে জুমার নামাজ পড়বেন। নামাজের পর সেখানে তিনি বক্তব্য দিতে পারেন। বিকালে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলন উপলক্ষে আজ রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করেন খতমে নবুয়তের নেতারা। সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘আমাদের লিফলেট (প্রচারপত্র) বিতরণের মূল লক্ষ্য, খতমে নবুয়তের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তাদের ইসলামি মহাসম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী ঢাকার বনানী, মোহাম্মদপুরের বসিলা, সিলেটের সুনামগঞ্জ ও গোলাপগঞ্জে বিভিন্ন মাহফিলে অংশ নেবেন। এর মধ্যে মঙ্গলবার ৭ জানুয়ারি সিলেটের কাজীর বাজার মাদ্রাসা ও গোলাপগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় মাহফিলে অংশ নেবেন। এছাড়া আগামী ৮ জানুয়ারি তিনি ফিলিস্তিনের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খান।

Facebook Comments Box

Posted ১২:১৭ পিএম | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।