নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 204 বার পঠিত

কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিলকে জীবন্ত গরু পাঠানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। দূরত্ব বিবেচনায় বিষয়টি জটিল। তবে চাইলে বাংলাদেশে গরু আনা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বুধবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, মাংসখাতে বাংলাদেশে বিশাল সম্ভাবনা আছে। ব্রাজিল থেকে বাংলাদেশে জীবন্ত গরু নিয়ে আসা সম্ভব।
এর আগে ৭-৮ এপ্রিল ঢাকা সফর করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সে সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি আগামী কোরবানির ঈদকে সামনে রেখে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কি না বিবেচনার জন্য অনুরোধ জানান ব্রাজিলকে।
এদিকে চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিল সফরের আমন্ত্রণপত্র জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুলা।
Posted ১১:৩২ এএম | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।