সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ২, ছিটকে ২৫ ফুট নিচে পড়েন বাইক আরোহী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   422 বার পঠিত

কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ২, ছিটকে ২৫ ফুট নিচে পড়েন বাইক আরোহী

রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় ফ্লাইওভার থেকে ছিটকে ২৫ ফুট নিচে পড়েন মোটরসাইকেল আরোহী।

শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পল্লবী থানার অফিসার ওসি গণমাধ্যমকে জানান, দুই যুবক মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পেছনে বসা আরোহী ফ্লাইওভার থেকে প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। চালক ফ্লাইওভারের উপরে ছিটকে পড়েন।
ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, মিরপুর পল্লবীর কালশী এলাকা থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:৪১ এএম | শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।