| বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 128 বার পঠিত

শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে দিল্লি-অটোয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার নাগরিকদের ভারত ভ্রমণের ক্ষেত্রে ‘সতর্কতা’ দিয়েছে কানাডা।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুই দেশের উত্তেজনার মধ্যে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কানাডা।
এর আগেও কানাডার নাগরিকদের আসাম, মণিপুরসহ জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করা হয়েছিল।
এর পরই অটোয়ায় নিযুক্ত ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে কানাডা সরকার। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, যাকে বহিষ্কার করা হয়েছে, তিনি কানাডায় ভারতীয় গোয়েন্দা সংস্থার (র) প্রধান ছিলেন। এ ঘটনার কয়েক ঘণ্টা যেতে না যেতেই পাল্টা ব্যবস্থা নেয় নয়াদিল্লি। ভারতে নিযুক্ত কানাডার শীর্ষ এক কূটনীতিককে আগামী পাঁচ দিনের মধ্যে নয়াদিল্লি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মোদি সরকার।
Posted ১:৪১ পিএম | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।