রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাপারাজ্জির জুতা নিজে এগিয়ে দিলেন আলিয়া ভাট!

  |   শনিবার, ১৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত

পাপারাজ্জির জুতা নিজে এগিয়ে দিলেন আলিয়া ভাট!

বলিউড তারকাদের দেখলেই তাদের কাছে ভিড় জমান পাপারাজ্জিরা। অনেক সময় দেখা তাড়াহুড়া লেগে যায়। অনেক বলিউড তারকাদের পাপারাজ্জিদের সঙ্গে ঝামেলায় জড়াতেও দেখা যায়। এ ক্ষেত্রে আলিয়া ভাট কিছুটা আলাদা। তিনি পাপারাজ্জিদের সঙ্গে কখনই খারাপ ব্যবহার করেন না। তবে এবার আলিয়া যা করলেন, তা মুগ্ধ হওয়ার মতোই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, আলিয়ার ছবি তোলার সময় এক পাপারাজ্জির জুতা খুলে যায়। সেই জুতা নিজ হাতে নিয়ে ফিরিয়ে দিলেন আলিয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মা সোনি রাজদান, বোন শাহীন ভাটের সঙ্গে রাতের খাবার খেতে বেরিয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই ঘটে ঘটনা। ডিনার শেষে গাড়িতে ওঠার সময় তাদের ছবি তুলতে ভিড় করেন পাপারাজ্জিরা। ছবি তোলার তাড়াহুড়ায় স্যান্ডেল রেখেই পেছনে সরেন সেই পাপারাজ্জি। খুলে যাওয়া স্যান্ডেল চোখ এড়াইনি আলিয়ার। তারপর সেই স্যান্ডেল নিজে হাতে তুলে সেই সাংবাদিকের হাতে তুলে দিলেন আলিয়া। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে নেট-দুনিয়ায়।

আলিয়ার এমন কাণ্ড দেখে তো হতবাক নেটিজেনরা। এই ভিডিওতে দেখা গেছে, আলিয়ার সঙ্গে ছিলেন মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট।

প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে আসছে আলিয়ার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। করণ জোহর পরিচালিত রোমান্টিক ছবিটিতে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৭:০৯ এএম | শনিবার, ১৫ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।