ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মার্কিন নারীর বয়স ৭৮, তৃতীয়বার ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা

  |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   190 বার পঠিত

মার্কিন নারীর বয়স ৭৮, তৃতীয়বার ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা

বোনি গুচ। বয়স ৭৮। এই বয়সী একজন নারীর কথা উঠলে মনে কী কী বিষয় আসে? দিনভর ঘর আর উঠানে সময় কাটান। নাতি–নাতনিদের সঙ্গে খেলাধুলা করেন। বিশেষ কোনো কারণ ছাড়া ঘরের বাইরে যান না। কিন্ত ব্যাংক ডাকাতির দায়ে সম্প্রতি আশির কোঠার এই মার্কিন নারীর কারাদণ্ড হয়েছে।

তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো বোনি গুচের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ এই প্রথম নয়। মিজৌরি অঙ্গরাজ্যের এই নারী তিন বছর আগেও ব্যাংক ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ব্যাংক ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গত বুধবার কারাদণ্ড পেয়ে আবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।

ব্যাংক ডাকাতির অভিযোগে বোনি গুচ প্রথমবার দোষী সাব্যস্ত হয়েছিলেন ১৯৭৭ সালে। ক্যালিফোর্নিয়ায় ওই ব্যাংক ডাকাতির ঘটনায় তাঁর কারাদণ্ড হয়েছিল। দ্বিতীয়বার তিনি ব্যাংক ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত হন ২০২০ সালে। সেবার দোষী সাব্যস্ত হয়ে দণ্ড পান। তাঁর ওই দণ্ডের মেয়াদ শেষ হয় ২০২১ সালের নভেম্বরে।

সর্বশেষ ডাকাতির ঘটনায় বোনি গুচের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটার নথি অনুযায়ী, তিনি একটি ব্যাংকে ঢুকে সেখানে থাকা একজন কর্মকর্তাকে কাগজ ধরিয়ে দেন। যাতে লেখা, ‘১৩ হাজারের ছোট বিল করুন। হিসাব করার দরকার নেই। আমাকে দিয়ে দিন। আপনাকে ভয় দেখাতে চাইছি না। ধন্যবাদ।’

ব্যাংকটিতে নজরদারির জন্য যেসব ক্যামেরা বসানো আছে, সেখান থেকে ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তাতে দেখা যায়, বোনি গুচ ওই ব্যাংক কর্মকর্তাকে দ্রুত অর্থ দেওয়ার তাগাদা দিচ্ছেন। এ সময় তাঁর পরনে ছিল ধূসর পোশাক, হাতে ছিল প্লাস্টিকের গ্লাভস। এ ছাড়া মুখে ছিল এন৯৫ মাস্ক এবং চোখে ছিল রোদচশমা।

সরকারি কৌঁসুলিরা বলেছেন, ব্যাংক থেকে তিন কিলোমিটার দূরে পুলিশ যখন বোনি গুচকে গ্রেপ্তার করে, তখন তাঁর মুখ থেকে অ্যালকোহলের গন্ধ আসছিল। তাঁর গাড়ির ভেতরে ছড়িয়ে ছিল ডলার। বোনি ছিলেন খুবই অনমনীয়। স্থানীয় পুলিশপ্রধান টমি রাইট বলেন, এটা দুঃখজনক। ওই নারীর কোনো মানসিক সমস্যা নেই।

Facebook Comments Box

Posted ৫:১০ পিএম | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।