ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিমান দুর্ঘটনায় ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ অভিনেতার মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

বিমান দুর্ঘটনায় ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ অভিনেতার মর্মান্তিক মৃত্যু

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক। ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

ক্যালিফোর্নিয়া পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির একজন হিসেবে শনাক্ত হয়েছেন ৪৬ বছর বয়সী গাই কাপুলনিক।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার এক ইঞ্জিনের অ্যারোনিকা চ্যাম্পিয়ন বিমানটি হেস্পেরিয়ায় একটি প্রত্যন্ত মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি লেক অ্যারোহেডের উত্তরে অবস্থিত।

এ ঘটনায় কাপুলনিকের সঙ্গে নিহত অপর ব্যক্তির পরিচয় ৩৩ বছর বয়সী টেইলর লাস্কা হিসেবে শনাক্ত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাই কাপুলনিক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। সংবাদমাধ্যমটির দাবি, তিনি দেশটির অভিজাত ৬৬৯ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের সদস্য ছিলেন।

লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী কাপুলনিক অভিনয়ের পাশাপাশি ফ্লাইট প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন।

‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। মাত্র ৪৬ বছর বয়সে তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।

Facebook Comments Box

Posted ৭:৪৯ এএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।