ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

করদাতাদের টাকা নয়, নিজের অর্থেই বিজ্ঞাপন বানাবেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

করদাতাদের টাকা নয়, নিজের অর্থেই বিজ্ঞাপন বানাবেন ট্রাম্প

করদাতাদের অর্থে নিজের প্রচারণামূলক বিজ্ঞাপন তৈরি করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানান, তাকে কেন্দ্র করে তৈরি এসব বিজ্ঞাপনের খরচ তিনি নিজেই বহন করবেন। এ কাজে তার সমর্থকদের অর্থও ব্যবহার করা হবে।

‘পজিটিভ প্রোমোশন ফর আওয়ার গ্রেট ইউএসএ’ বা ‘আমাদের মহান ইউএসএ-র সদর্থক প্রচার’ শিরোনামে এসব বিজ্ঞাপন তৈরি করা হবে। বিজ্ঞাপনগুলো তৈরিতে অন্তত ১৫ লাখ ডলার খরচ হয় বলে জানানো হয়েছে।

তবে এসব বিজ্ঞাপনের নৈতিকতা নিয়ে আইনসভার সদস্যসহ বিভিন্ন বিশ্লেষক প্রশ্ন তুলেছেন। তাদের সমালোচনার মধ্যেই বিজ্ঞাপনের অর্থের উৎস নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই দেশাত্মবোধক বিজ্ঞাপন বানাতে আমি নিজে অর্থ ব্যয় করব।’ পাশাপাশি মাগা দলের জন্য তিনি যে অর্থ উপার্জন করেন, তার একটি অংশও বিজ্ঞাপন তৈরিতে ব্যবহার করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপনের ব্যয় বহন করবে ট্রাম্প নিজে এবং তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) রাজনৈতিক অ্যাকশন কমিটি।

তবে এ সিদ্ধান্তের পরও তার সমালোচকরা সন্তুষ্ট হবেন না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, করদাতাদের অর্থে এসব বিজ্ঞাপন তৈরি করা ‘স্বাভাবিক’ হলেও তিনি এবার নিজের অর্থেই বিজ্ঞাপনগুলো বানাবেন।

সূত্র: ডয়েচে ভেলে

Facebook Comments Box

Posted ৬:৪৯ এএম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।