শুক্রবার ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আবারও সালমান খানকে হত্যার হুমকি, বাসার বাইরে কড়া নিরাপত্তা

  |   সোমবার, ২০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   255 বার পঠিত

আবারও সালমান খানকে হত্যার হুমকি, বাসার বাইরে কড়া নিরাপত্তা

জেল থেকেই বলিউড সুপারস্টার সালমান খানকে হুমকি দিয়েছেন গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ঞোই।

বুধবার (১৫ মার্চ) দ্য হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সালমানের উদ্দেশে এ হুমকি দেন লরেন্স।

লরেন্স বিষ্ঞোই এর বিস্ফোরক সাক্ষাৎকারের পর ইমেইলের মাধ্যমে আবারও খুনের হুমকি পান সালমান খান। যেখানে বলা হয়, সালমান খানের চলমান নিরাপত্তা খানিক কমলেই খুন করা হবে তাকে। যার ফলে আরও বাড়ানো হলো বলিউড ভাইজানের নিরাপত্তা।

এর আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ঞোইয়ের হুমকি ভরা চিঠি পেয়ে রাতের ঘুম ছুটে গিয়েছিল মুম্বাই পুলিশ প্রশাসনের। ১৮ মার্চ নতুন উৎপাত। সালমান খানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জলকারের কাছে এক ই-মেইল এসেছে। এই মেইলটি মোহিত গর্গ নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এসেছে। সালমানের সঙ্গে কথা বলার দাবি তোলা হয়েছে এই মেইলে। ই-মেইলে লেখা আছে, ‘গোল্ডি বরাড় তোর বস মানে সালমানের সঙ্গে কথা বলতে চাই। ওকে হিসাব-নিকাশের নিষ্পত্তি করতে হলে কথা বলতে বলিস। সময় থাকতে থাকতে জানিয়ে দিলাম। মুখোমুখি কথা বলবে কি না, সেটাও জানিয়ে দিস। সময় পার হয়ে গেলে কিন্তু আর ভাবব না। পরেরবার শুধু ভয়ংকর রূপ দেখবে।’

এই হুমকি ভরা ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে সালমানের ব্যবস্থাপক প্রশান্ত মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন। এই মামলার গভীরতা আর ভাইজানের সুরক্ষার কারণে বান্দ্রা পুলিশ আইপিসির ধারা ৫০৬ (২), ১২০ (বি) এবং ৩৪ অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ঞোই, গোল্ডি বরাড়, আর রোহিত বরাডের বিরুদ্ধে মামলা করেছে।

এর পাশাপাশি সালমানের বান্দ্রার বাসা ‘গ্যালাক্সি’ আবাসনের বাইরে কড়া সুরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে মুম্বাই পুলিশ। গতকাল থেকে এই সুরক্ষাব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে।

এক চ্যানেলকে দেওয়া এই সাক্ষাৎকারে লরেন্স ১৯৯৮ সালে কৃষ্ঞকায় হরিণ হত্যা মামলার কারণে সালমানকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। সাক্ষাৎকারের সময় লরেন্স বিষ্ঞোই ভাইজানের উদ্দেশে বলেছেন ‘সালমানকে ক্ষমা চাইতে হবে। তা না হলে এর পরিণতি তাঁকে ভুগতে হবে।’

কৃষ্ঞকায় হরিণ হত্যা মামলায় আমি ছোটবেলা থেকেই সালমানের ওপর ক্ষুব্ধ। তিনি আমাদের সম্প্রদায়ের মানুষদের অর্থের প্রলোভন দেখিয়েছিলেন।’

সাক্ষাৎকারে লরেন্সে বিষ্ঞোই বলেছেন যে সালমানকে হত্যা করাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। মোহিত গর্গের পাঠানো ই-মেইলে এই সাক্ষাৎকারের কথাই উল্লেখ করা হয়েছে।

সালমানকে হত্যা করার পরিকল্পনা এর আগে একাধিকবার হয়েছে। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সেই সব পরিকল্পনা ভেস্তে গেছে।

প্রসঙ্গত, জেলে বসেই পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও র‌্যাপার সিধু মুসেওয়ালাকে খুনের পরিকল্পনার অভিযুক্ত লরেন্স বিষ্ঞোই গত আট বছর ধরে জেলবন্দি রয়েছেন। এছাড়াও বলিউড স্টার সালমান খান ও তার পরিবারের সদস্যদেরও কয়েকবার হুমকি দিয়েছেন তিনি।

Facebook Comments Box

Posted ৭:৫১ এএম | সোমবার, ২০ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।