মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৪১০০ মিটার ওপর থেকে ঝাঁপ দিলেন ১০৪ বছর বয়সের বৃদ্ধ

  |   বুধবার, ০৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   124 বার পঠিত

৪১০০ মিটার ওপর থেকে ঝাঁপ দিলেন ১০৪ বছর বয়সের বৃদ্ধ

১০৪ বছর বয়সী মানুষের আকাশে ভেসে বেড়ানোর ঘটনা অনেকটা অবাস্তব মনে হতে পারে। তবে বাস্তবে এমন ঘটনাই ঘটেছে।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে গত রোববার ডরোথি হাফনার (১০৪) বুঝিয়ে দিলেন, বয়স কোনো বিষয় নয়। মানসিক ও শারীরিক শক্তিই বড় কথা।

গত রোববার ডরোথি তার ওয়াকারকে পেছনে ফেলে ছোট্ট উড়োজাহাজ স্কাইভ্যানে ওঠেন। সেখানে তাকে স্কাইডাইভিংয়ের জন্য প্রস্তুত করা হয়। স্কাইডাইভিংয়ের অপেক্ষায় থাকা অন্যরা তাকে বেশ উৎসাহ দিতে থাকেন।

এবার তার সঙ্গে যুক্তরাষ্ট্র প্যারাস্যুট অ্যাসোসিয়েশনের সনদধারী একজন প্রশিক্ষক ছিলেন। ১৩ হাজার ৫০০ ফুট (৪,১০০ মিটার) ওপর থেকে তারা ঝাঁপ দেন।

ডরোথিকে ওয়াকারে ভর করে চলাচল করতে হয়। তবে এবারই তিনি প্রথম স্কাইডাইভ (আকাশ থেকে ঝাঁপ) করছেন এমনটা নয়, ১০০ বছর বয়সে তিনি প্রথমবার কাজটি করেছেন।

প্রশিক্ষকের সঙ্গে ডরোথির শরীর বেল্ট দিয়ে বাঁধা ছিল। উড়োজাহাজ থেকে ঝাঁপ দেওয়ার পর প্রথমে পাখির মতো ভাসছিলেন ডরোথি। এ সময় বাতাসে তার রুপালি চুল উড়ছিল। ধীরে ধীরে তারা নিচের দিতে নেমে আসেন।

মাত্র সাত মিনিটে স্কাইডাইভ শেষ করে শিকাগোতে মাটি স্পর্শ করার পর উপস্থিত সবাই তাকে অভিবাদন জানাতে ছুটে আসেন। ডরোথি বলেন, ‘বয়স শুধু একটি সংখ্যা মাত্র।’

Facebook Comments Box
বিষয় :

Posted ২:১৫ পিএম | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।