বিনোদন ডেস্ক | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 44 বার পঠিত

তৃতীয় মৌসুম মুক্তির আগেই ফের আলোচনায় উঠে এসেছে ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। রাজ অ্যান্ড ডিকে পরিচালিত নতুন সিজনটি নাকি আগের দুই মৌসুমের চেয়ে অনেক বড় পরিসরে নির্মিত হয়েছে—আর সেই সঙ্গে বেড়েছে বাজেট ও শিল্পীদের পারিশ্রমিক।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নাইন লাইভ জানিয়েছে, ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর মোট অনুমানিত বাজেট প্রায় ১৩৫ কোটি রুপি। গল্প এবার আরও বিস্তৃত—উত্তর–পূর্ব ভারতের জটিল রাজনৈতিক প্রেক্ষাপট, সীমান্ত–নিরাপত্তা, আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি এবং বৃহৎ পরিসরের অ্যাকশনে ভরপুর পুরো মৌসুম। ফলে লোকেশন, ভিএফএক্স এবং স্টান্ট—সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে।
অর্থনৈতিক দৈনিক দ্য ইকোনমিক টাইমস শিল্পীদের সম্ভাব্য পারিশ্রমিকও জানিয়েছে—
মনোজ বাজপেয়ী (শ্রীকান্ত তিওয়ারি): ২০–২২.৫ কোটি রুপি
জাইদীপ আহলাওয়াট: ৯ কোটি রুপি
নিমরাত কৌর: ৮–৯ কোটি রুপি
দর্শন কুমার (মেজর সামীর): ৭–৮ কোটি রুপি
প্রিয়ামণি (সুচিত্রা): প্রায় ৭ কোটি রুপি
শারিব হাশমি (জেকে তালপাড়ে): ৫ কোটি রুপি
আশলেষা ঠাকুর (ধৃতি): ২–৪ কোটি রুপি
বেদান্ত সিনহা (অথর্ব): ১–২ কোটি রুপি
সীমা বিস্বাস ও বিপিন শর্মা: ১–২ কোটি রুপি
যদিও বাজেট ও পারিশ্রমিক নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিও বা প্রোডাকশন হাউস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, ভারতীয় গণমাধ্যমগুলো বলছে—তাদের তথ্য প্রোডাকশনের ঘনিষ্ঠ সূত্র থেকেই পাওয়া।
রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে পরিচালিত এই সিরিজ প্রথম দুই মৌসুমেই মধ্যবিত্ত জীবনের সংকট, সন্ত্রাসবিরোধী অভিযান ও ব্যক্তিগত দ্বন্দ্বকে হাস্যরস, আবেগ ও থ্রিলারে বুনে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। ভারতীয় মিডিয়ার দাবি—নতুন সিজনেও সেই স্বাদ বজায় থাকবে, তবে এবার হুমকির ধরন আরও ভয়ংকর এবং গল্পের রাজনৈতিক বাস্তবতাও আরও জটিল।
Posted ২:২৮ পিএম | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।