নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 138 বার পঠিত
সুদানের আল ফাশির শহরে আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। শনিবার ( ২৭ জুলাই) সুদানের একটি গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্ট দল এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
আল-ফাশির প্রতিরোধ কমিটি ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে, আরএসএফ শহরটির বাজার, হাসপাতাল এবং আবাসিক ভবনগুলোতে কামানের গোলা নিক্ষেপ করেছে।
এ সময় একটি হাসপাতালকে লক্ষ্য করে একটি ড্রোন হামলাও চালিয়েছে তারা।
অ্যাক্টিভিস্ট গ্রুপটি বলেছে হামলায় এ পর্যন্ত ২২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছে তারা।
এদিকে জাতিসংঘ জানিয়েছে এপ্রিলে শুরু হওয়া যুদ্ধে আল-ফাশির শহর থেকে তিন লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
Posted ৬:০৯ পিএম | শনিবার, ২৭ জুলাই ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।