বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ’মাইকেল ডগলাস’

  |   শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   149 বার পঠিত

সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ’মাইকেল ডগলাস’

হলিউডের অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাস। তাকে দেয়া হচ্ছে এবারের সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আসন্ন ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। শুক্রবার, ১৩ অক্টোবর ভারতের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুর এ তথ্য জানান।

গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। ভারতকে মাইকেল ডগলাস কতটা ভালোবাসেন সেই কথাও এদিন অনুরাগ ঠাকুর জানান। জানান এই হলিউডি অভিনেতার ভারত প্রেমের কথা।

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে এসেও মাইকেল ডগলাস জানিয়েছিলেন যে ভারতে এসে দুর্দান্ত অভিজ্ঞতা হয় তার। তিনি আবারও এই দেশে আসতে চান। তাকে বেসিক ইনস্টিঙ্কটসহ অস্কার জয়ী ছবি ওয়ান ফ্লিউ ওভার দ্য কাক্কু, ওয়াল স্ট্রিট, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে।

অনুরাগ ঠাকুর সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের প্রাপক হিসেবে তার নাম ঘোষণা করে টুইটারে লেখেন, ‌‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবারের সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাস। আগামী ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে এই পুরস্কার দেওয়া হবে।’

এর আগে এই পুরস্কার পেয়েছেন লতা মঙ্গেশকর, দিলীপ কুমার সহ একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব।

১৯৬৬ সালে মাইকেল ডগলাস হলিউডে তার ক্যারিয়ার শুরু করেন। ৬৩টির বেশি ছবিতে কাজ করেছেন তিনি। ওয়াল স্ট্রিট ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার পুরস্কার জেতেন তিনি। ২০০৯ সালে পান আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট লাইফটাইম অ্যাওয়ার্ড।

তিনি একাধিকবার বাফতা, গোল্ডেন গ্লোব, এমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছেন। পেয়েছেন পুরস্কারও।

Facebook Comments Box

Posted ১২:৩১ পিএম | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।