ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সংসদীয় যেসব আসনের সীমানা পরিবর্তন হলো

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   321 বার পঠিত

সংসদীয় যেসব আসনের সীমানা পরিবর্তন হলো

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নির্বাচনি এলাকার সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দ্বাদশ সংসদের ২৬৩ আসনের সীমানা বহাল রেখে ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও রবিবার (৭ সেপ্টেম্বর) তা গেজেট প্রকাশ হতে পারে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ৩৭টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়।

বড় পরিবর্তনের মধ্যে গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছে। আর বাগেরহাটে কমানো হয়েছে একটি আসন। এর ফলে গাজীপুরে ৫ থেকে বেড়ে ৬ সংসদীয় আসন আর বাগেরহাটে ৪টি থেকে কমে ৩টি আসন করা হয়েছে।

এ ছাড়া পরিবর্তন আনা হয় মোট ৩৭টি আসনে।

এগুলো হলো পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩ আসন। ইসির প্রকাশিত ওই খসড়ার তালিকার ওপর গত ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বানও করা হয়।

আগে বাগেরহাট-১ মোল্লারহাট-ফকিরহাট-চিতালমারী; বাগেরহাট-২ বাগেরহাট সদর এবং কচুয়া; বাগেরহাট-৩ রামপাল এবং মোংলা, বাগেরহাট-৪ মোরেলগঞ্জ এবং শরণখোলা—এই চারটি আসন ছিল বাগেরহাটে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তা গেজেটে আকারে প্রকাশ করা হবে।

ইসি সচিব জানান, সর্বমোট আপত্তি এবং সুপারিশ আবেদন এসেছে ১ হাজার ৮৯৩টি। ১০ আগস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া গেছে। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে। মূলত আপত্তিটা আগে শোনে ইসি।

Facebook Comments Box

Posted ৪:০৮ এএম | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।