ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ষোল বছরে অপ্রয়োজনীয় প্রকল্পে হাজার হাজার কোটি টাকা নষ্ট: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   376 বার পঠিত

ষোল বছরে অপ্রয়োজনীয় প্রকল্পে হাজার হাজার কোটি টাকা নষ্ট: বাণিজ্য উপদেষ্টা

গত ১৬ বছরে বিদেশি অর্থায়নে পরিচালিত অসংখ্য অপ্রয়োজনীয় প্রকল্পে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। প্রকল্পের অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনায় না নিয়ে কর্ণফুলী টানেল, অতিরিক্ত ব্যয়ে মেট্রো করে বাড়ানো হয়েছে রাষ্ট্রের দায়। ফলে প্রতিবছর বাজেটে সবচেয়ে বেশি ব্যয় ঋণের সুদ পরিশোধে। বুধবার রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম  (ইআরএফ) আয়োজিত সেমিনারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন এসব কথা বলেন। সেমিনারের বিষয় ছিল ‘পরিবেশবান্ধব প্রবৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য সহায়ক অটোমোবাইল নীতিমালা’। সেমিনারের সহযোগিতায় ছিল পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি মো. আনোয়ার-উল আলম চৌধুরী, উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান ও বারভিডার সভাপতি আবদুল হক। ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত ১৬ বছরে আমরা এমন সব ফ্যালাসিমূলক (প্রতারণা) বিনিয়োগ করেছি যে ঋণের নামে আমরা মেট্রোরেল করতে গিয়ে এক টাকার জিনিস ২০ টাকায় করেছি। আমরা তো পরিবেশের আরও বড় ক্ষতি করে ফেলেছি। এসব উন্নয়ন করতে গিয়ে আমরা যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করেছি যার পরিণাম আমাদের জাতীয় ব্যয়ে সর্ববৃহৎ স্থানীয় এবং আন্তর্জাতিক দায় পরিশোধ করতে হচ্ছে। এটা তো টেকসই নয়।  এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। এখান থেকে দেশের অর্থনীতিকে বের করে আনার জন্য সমন্বিত অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে হলে রাষ্ট্রীয় দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে আসতে হবে। আর ক্রিমিনালাইজেশন (অপরাধ) থেকে উত্তরণে সুষ্ঠু নীতি প্রণয়ন (পলিসি ডাইভারশন) জরুরি। তিনি বলেন, প্রতিযোগিতামূলক অর্থনীতির আর রপ্তানির সক্ষমতা বাড়াতে এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বের হয়ে আসতে হবে। আমাদের শিল্প ও ব্যবসা রক্ষা এবং প্রবৃদ্ধির  জন্য লজিস্টিক এবং ইউটিলিটি যৌক্তিক সম্মিলন ঘটাতে হবে। তাহলেই  আমাদের জনসংখ্যার বোনাস কাল বা ডেমোগ্রাফিক ডিভেডেন্ড সহায়ক হবে।

Facebook Comments Box

Posted ২:৫৫ এএম | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।