নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 142 বার পঠিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠনের সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করেছে। ১৯ এপ্রিল ২০২৫ তারিখে দলের তৃতীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রবিবার (২০ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
নতুন শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। কমিটির সদস্যরা হলেন- ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভূঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান এবং সাইয়েদ জামিল।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি, যেকোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এই কমিটি।
Posted ৪:১২ এএম | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।