ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শাপলা চত্বর হত্যাকাণ্ড জড়িতদের শাস্তিসহ অধিকারের তিন সুপারিশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   275 বার পঠিত

শাপলা চত্বর হত্যাকাণ্ড জড়িতদের শাস্তিসহ অধিকারের তিন সুপারিশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি তিনটি সুপারিশ করেছে। সুপারিশগুলো হলো: হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করা, নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া এবং এই ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা।

বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের সময় তৎকালীন হাসিনা সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারবহির্ভূতভাবে মানুষ হত্যা করে। ‘অধিকার’ সরেজমিন তদন্ত করে দেখে, অন্তত ৬১ জন ওই ঘটনায় প্রাণ হারান।

সংগঠনটি দাবি করে, দেশের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনার পরও সে সময় অন্য কোনো মানবাধিকার সংগঠন বা জাতীয় মানবাধিকার কমিশন কোনো প্রতিবাদ করেনি। বরং তখন ভুক্তভোগী পরিবারগুলোকে ভয়ভীতি দেখানো হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, সেই সময় সরকার নিহতদের নাম-ঠিকানাসহ তালিকা চাইলে ‘অধিকার’ বলেছিল, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার কথা ভেবে তারা তথ্য দিতে পারবে না। তবে যদি সরকার একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে, তাহলে সেই কমিটির কাছে তালিকা দেবে। কিন্তু সরকার কোনো তদন্ত কমিটি গঠন করেনি।

বরং ২০১৩ সালের ১০ আগস্ট রাতে ‘অধিকার’-এর তৎকালীন সম্পাদক ও বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান খানকে তার বাসার সামনে থেকে তুলে নেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার অবস্থান জানতে চাইলে গুলশান থানা পুলিশ ও ডিবি প্রথমে অস্বীকার করে। তাকে সারারাত গুম করে রাখা হয় এবং পরদিন আদালতে তোলা হয়। পরে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সে সময় সরকারপন্থী কিছু সংবাদমাধ্যম ডিবি সরবরাহকৃত ভুয়া তালিকা দিয়ে ভিত্তিহীন রিপোর্ট প্রকাশ করে। পরে আদিলুর রহমান খান এবং অধিকারের পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধিত ২০০৯)-এর আওতায় মামলা দেওয়া হয়। তারা যথাক্রমে ৬২ দিন এবং ২৫ দিন কারাগারে ছিলেন।

এরপর ১০ বছর পেরিয়ে গেলে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াৎ তথ্যপ্রমাণ ছাড়াই আদিলুর রহমান খান এবং এএসএম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেন।

Facebook Comments Box

Posted ৪:৫৭ এএম | সোমবার, ০৫ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।