নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ | প্রিন্ট | 262 বার পঠিত
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে বুধবার সন্ধ্যায় পোস্ট দিয়েছেন তিনি। এতে ভারত ও পাকিস্তানের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, যেহেতু আশপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তারেক রহমান লেখেন, ‘আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।’
উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ২৬ বেসামরিক লোক নিহত হয়েছেন। এর আগে ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
Posted ৪:০৭ এএম | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।