| মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 133 বার পঠিত

বলিউড বাদশাহ শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে দুর্ঘটনার শিকার হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বলা হয়েছে, শাহরুখকে নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।
বলিউডের জনপ্রিয় এই তারকা বর্তমানে ভারতে রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরে এসেছেন। আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। এখান থেকেই সুস্থ হবেন।
জানা গেছে, লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের জন্য শুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ। সেটে শুটিংয়ের সময় আঘাত পান নাকে। পরে রক্তক্ষরণ শুরু হয়। এরপর তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় নায়ককে।
টিম এসআরকে-কে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত উদ্বেগের কারণ নেই। তবে রক্তপাত বন্ধ করার জন্য ছোট্ট একটি অস্ত্রোপচার করতে হবে। এরপর অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ অবস্থায় দেখা যায় তারকাকে। আর আপাতত নিজ দেশে ফেরার পর অনেকটাই সুস্থ আছেন শাহরুখ।
Posted ১২:৫৪ পিএম | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।