ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

লক্ষ্মীপুরে বন্যা: সাপের কামড়ে চিকিৎসা নিয়েছেন ৭০ জন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   194 বার পঠিত

লক্ষ্মীপুরে বন্যা: সাপের কামড়ে চিকিৎসা নিয়েছেন ৭০ জন

লক্ষ্মীপুরে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। গত কয়েকদিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৭০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে রাত সাড়ে ৯টায় পর্যন্ত সাপের কামড়ে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। এ নিয়ে গত কয়েকদিনে সদর হাসপাতাল থেকে মোট ৭০ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে বন্যার পানিতে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে ৫টি উপজেলার শতাধিক গ্রামে পানিবন্দি অবস্থায় রয়েছে ৭ লাখ মানুষ।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, বন্যায় বাসা–বাড়িতে পানি ওঠার কারণে সাপের বিচরণ বাড়ছে। সাপ নিরাপদ আশ্রয়স্থল খুঁজছে। যেহেতু সব জায়গায় পানি আর পানি। তাই বাসা–বাড়িতে কোথাও জায়গা পেলে সেখানে সাপ লুকিয়ে থাকে। সাপের উৎপাত বাড়ার কারণে মানুষকে আক্রমণ করছে। আহতদের চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবাইকে সাবধানে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৪:০৭ এএম | রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।