ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রিটার্ন দাখিলে টিআরএমএস চালু, বৈশিষ্ট্য ও সুবিধা কী?

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   307 বার পঠিত

রিটার্ন দাখিলে টিআরএমএস চালু, বৈশিষ্ট্য ও সুবিধা কী?

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতার প্রতিনিধিত্ব প্রক্রিয়া ডিজিটালাইজ করার মাধ্যমে টিআরএমএস প্ল্যাটফর্মটি কর ব্যবস্থাপনায় অধিকতর দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

এনবিআরের মাল্টিপারপাস হলে রোববার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিস্টেমটি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একটি আধুনিক, স্বচ্ছ এবং করদাতাবান্ধব রাজস্ব প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে টিআরএমএস একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, আয়কর আইনে অনুমোদিত কর প্রতিনিধিরা যেসব করদাতাদের রিটার্ন দাখিল করার জন্য করদাতা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তাদের সবার আয়কর রিটার্ন টিআরএমএস সফটওয়্যারটিতে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে দাখিল করতে পারবেন।

যে কোনো করদাতা কর প্রতিনিধি নিয়োগের জন্য তার নিজ নামে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল ফোনে পাওয়া ওটিপি কর প্রতিনিধিকে দেওয়ার মাধ্যমে অনলাইনে তার রিটার্ন দাখিলের জন্য ক্ষমতা দিতে পারবেন।

একজন আয়কর প্রতিনিধি যতজন করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করবেন তার সবগুলো রিটার্ন সংশ্লিষ্ট কর প্রতিনিধির নামের বিপরীতে টিআরএমএস সিস্টেমে সংরক্ষিত থাকবে। কর প্রতিনিধিরা রিটার্নের তথ্যাদি যে কোনো সময় সিস্টেম থেকে সংগ্রহ করতে পারবেন।

টিআরএমএসের মূল বৈশিষ্ট্য

  • আয়কর আইন অনুযায়ী অনুমোদিত সব কর প্রতিনিধিদের ডিজিটাল নিবন্ধন।
  • করদাতা কর্তৃক তার কর প্রতিনিধিকে অনলাইন সিস্টেমে ক্ষমতা অর্পণ।
  • প্রত্যেক কর প্রতিনিধির দাখিল করা সব আয়কর রিটার্নের তথ্য আলাদাভাবে টিআরএমএস সিস্টেমে সংরক্ষণ।
  • কর প্রতিনিধি করদাতাদের পক্ষে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা।
  • এটি করদাতা এবং কর প্রতিনিধি উভয়ের জন্যই ব্যবহারকারী-বান্ধব সহজ ইন্টারফেস।

টিআরএমএসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ট্যাক্স লইয়্যারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট এম নাসিমূল হাই এফসিএস বক্তব্য দেন।

Facebook Comments Box

Posted ৩:৫৮ এএম | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।