শুক্রবার ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুবরাজ সিংয়ের ‘বায়োপিক’ নিয়ে আসছেন আমির খান

  |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   124 বার পঠিত

যুবরাজ সিংয়ের ‘বায়োপিক’ নিয়ে আসছেন আমির খান

বলিউডে বর্তমানে বায়োপিকের রমরমা। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি ক্রীড়া জগতের তারকাদের নিয়েও বায়োপিক হচ্ছে। আর সেই তালিকাতেই এবার নব সংযোজন যুবরাজ সিং। আর এর নেপথ্যে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এবার বড় পর্দায় দেখা যাবে যুবরাজের জীবন কাহিনি।  আর এটি প্রযোজনা করতে যাচ্ছেন আমির খান। ইতোমধ্যেই নাকি যুবরাজের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন তিনি।

যদিও এ নিয়ে এখন পর্যন্ত দুই তারকার কেউই মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে, বায়োপিকে ক্যারিয়ারের পাশাপাশি ক্যানাসারের বিরুদ্ধে যুবরাজের লড়াইয়ের কাহিনিও দেখাবেন প্রযোজক আমির।

ক্যানসারে আক্রান্ত যুবরাজের ঘুরে দাঁড়ানোর লড়াই যে কোনো প্রজন্মের জন্যই অনুপ্রেরণার। ২০১১ সালের বিশ্বকাপের সময় বাইশ গজে যখন দাপুটে খেল দেখাচ্ছিলেন যুবরাজ, তখনও তিনি জানতেন না যে শরীরে বাসা বেঁধেছে ক্যানসার।

আর ঠিক তারপরই ভারতীয় ক্রীড়া জগত আছড়ে পড়ে সেই অপ্রত্যাশিত দুঃসংবাদে! কর্কটরোগের সঙ্গে লড়াই করে যেভাবে বছর খানেক বাদে তার প্রত্যাবর্তন ঘটে, সেই সাহসী লড়াইকেই এবার আমির খান পর্দায় তুলে ধরবেন বলে খবর।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:১৪ এএম | রবিবার, ১২ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।