সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুক্তরাষ্ট্রে চকলেট ফ্যাক্টরিতে বিস্ফোরণে নিহত ২

  |   শনিবার, ২৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   119 বার পঠিত

যুক্তরাষ্ট্রে চকলেট ফ্যাক্টরিতে বিস্ফোরণে নিহত ২

যুক্তরাষ্ট্রের পেনসলভেইনিয়ার একটি চকলেট ফ্যাক্টরিতে বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন।

শুক্রবার অঙ্গরাজ্যটির ওয়েস্ট রিডিংয়ের এই ঘটনায় আরও নয়জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিস্ফোরণের মুহূর্তে ধারণ করা ভিডিওতে আকাশের ‍দিকে অগ্নিশিখা, ধোঁয়া, ধূলা ও আবর্জনা ছিটকে উঠতে দেখা গেছে।

ওয়েস্ট রিডিংয়ের পুলিশ প্রধান ওয়েন হোল্ডেন এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ‘ঘটনাস্থলে এখনও উদ্ধার তৎপরতা চলছে’।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমে প্রদর্শিত ফুটেজে রাস্তায় আবর্জনার স্তূপ ও বিস্ফোরণের কয়েক ঘন্টা পরও আগুন জ্বলতে দেখা গেছে।

আরএম পামার কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে, তারা ১৯৪৮ সাল থেকে ক্যান্ডি তৈরি করে আসছে এবং তাদের কর্মী সংখ্যা ৮৫০ জন।

পুলিশ কর্মকর্তা হোল্ডেন জানিয়েছেন, বিস্ফোরণে পামার কোম্পানির দুই নম্বর ভবন ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন নিহত ও নয়জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ওয়েস্ট রিডিংয়ের অবস্থান ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরপশ্চিমে।

Facebook Comments Box

Posted ৮:৪৩ এএম | শনিবার, ২৫ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।