নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ জুন ২০২৫ | প্রিন্ট | 338 বার পঠিত

ইউরোপের দেশ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবারের এ ঘটনায় আরও কয়েকজনের আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।
ওই শহরের পুলিশের বরাতে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, শহরটির একটি সড়কে পুলিশি অভিযান চলছে। সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তবে কারা, কেন হামলা চালিয়েছে বা কারা হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিদ্যালয় ভবনটি পুলিশ খালি করে ফেলেছে বলে জানাচ্ছে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, ওই ভবনের শৌচাগারে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তবে ওই ব্যক্তি বন্দুকধারী কি না, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Posted ৪:৩৮ পিএম | মঙ্গলবার, ১০ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।