ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতাকে ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, গত জুনে হওয়া এই সমঝোতা কার্যকর হলে শুধু ইরান নয়, গোটা অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, প্রতিপক্ষকে চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তার মতে, সমঝোতার সফল বাস্তবায়ন আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও সুসংহত করবে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা এখন খুবই কাছাকাছি পর্যায়ে রয়েছে। রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সোমবার থেকে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালী-সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি-সংক্রান্ত ইস্যুতেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। তার ভাষ্য, মধ্যস্থতাকারী দেশগুলো সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা।
Posted ৭:১৫ এএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।