| শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 145 বার পঠিত

যুক্তরাষ্ট্রের আরাকানসাস অঙ্গরাজ্যের রাজধানী শহর ‘লিটল রকে’ একটি ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে, গাছ উপড়ে গেছে এবং গাড়ি উল্টে পড়েছে। খবর: বিবিসি’র।
লিটল রক থেকে শখানেক মাইল দূরের ওয়েইন শহরেও ক্ষয়ক্ষতি হয়েছে। আকাকানসাসের প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রায় দুই কোটি ৮০ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের সতর্কতার মধ্যে রয়েছে। আরাকানসাস ও মিসৌরি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের ফলে এখন পর্যন্ত আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন লিটল রকের মেয়র।
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল ও দক্ষিণে সিরিজ ঘূর্ণিঝড়ের অংশ হিসেবে আরাকানসাসের এ ঘূর্ণিঝড়ের আঘাত বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত সপ্তাহে মিসিসিপি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ২৬ জন নিহত হয়। প্রেসিডেন্ট বাইডেন মিসিসিপি পরিদর্শন করেছেন।
Posted ২:৩৩ এএম | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।