ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যমুনায় যাবে জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   250 বার পঠিত

যমুনায় যাবে জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার বিকাল সাড়ে ৪টায় যমুনায় যাবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ৩১ আগস্ট (রোববার) তিনটি রাজনৈতিক দল- বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী এবং এনসিপিকে আলোচনার জন্য ডেকেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শনিবার রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকাল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ৬টায় এনসিপি বৈঠকে অংশগ্রহণ করবে।

Facebook Comments Box

Posted ৫:২০ এএম | রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।