ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   244 বার পঠিত

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রাজধানীর মোহাম্মদপুরের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকায় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তার নাম শান্ত (১৯)।

রোববার রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেড ২ নম্বর রোড থেকে তারাবির নামাজ শেষে ওই ছিনতাইকারীকে আটক করে জনতা। ছিনতাইকারী শান্তর কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো চাপাতি। এসময় তার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার এএসআই সাত্তার খান এসব তথ্য জানান।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি যুগান্তরকে বলেন, আহত অবস্থায় ওই ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাত্র থানায় আসলাম। আটক শান্ত পেশাদার ছিনতাইকারী। তার বাসা ঢাকা উদ্দান এলাকায়। শান্তর কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আটককৃত ছিনতাইকারীকে সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তানর করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৩৩ এএম | সোমবার, ০৩ মার্চ ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।