ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভয়ানক ভুল হয়েছে, ক্ষমা চাই: জাস্টিন ট্রুডো

  |   বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   134 বার পঠিত

ভয়ানক ভুল হয়েছে, ক্ষমা চাই: জাস্টিন ট্রুডো

দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়া ইউক্রেনের একজন সেনার প্রশংসা করেছিলেন হাউস অফ কমন্সের স্পিকার। তিনি লড়েছিলেন নাৎসিদের হয়ে। বুধবার তাই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি বলেছেন, তার ভুল হয়ে গেছে, এই ঘটনার জন্য তিনি খুবই বিব্রত বোধ করছেন। খবর সিএনএনের

ট্রুডো বুধবার হাউসে বলেছেন, ‘পার্লামেন্টে সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। গত শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের প্রতিনিধি দলের সামনে যা হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

হাউস অফ কমন্সের স্পিকার সাবেক নাৎসি সেনাকে ‘হিরো’ বলে সম্বোধন করেছিলেন। গত মঙ্গলবার স্পিকার অ্যান্থনি রোটা পদত্যাগ করেছেন।  তিনি বলেছেন, যা হয়েছে, তার জন্য তিনি একাই দায়ী।

রোটা যার প্রশংসা করেছিলেন, তার নাম ইয়োস্লাভ হুনকা। তার বয়স ৯৮ বছর। তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করা ইউক্রেনের মানুষ। হিটলারের এসএস বাহিনীতে তিনি ছিলেন। পরে তিনি কানাডায় চলে আসেন।

এই ঘটনার পর রাশিয়া আবার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ হলো, সেই দেশকে নাৎসিদের কবল থেকে মুক্ত করা। কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলি তা মানতে চায় না।  ট্রুডো বলেছেন, এই সব কথা বলে রশিয়া কখনই তাদের এই আগ্রাসনকে ঠিক বলে প্রমাণ করতে পারবে না।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:০৪ পিএম | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।