নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 262 বার পঠিত
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সফররত মিস ইউনিভার্স- ২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগকে স্বাগত জানিয়েছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের তিনি এসব কথা লিখেছেন।
স্ট্যাটাসে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, মেক্সিকো সফররত মিস ইউনিভার্স- ২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ও তার দল আমাদের দূতাবাসে এলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হিসেবে বিজয়ী হন।
তিনি আরও লেখেন, ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশে জনহিতকর কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।
Posted ৫:৩৩ এএম | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।