নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 251 বার পঠিত
এশিয়া কাপের ফাইনালে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে ফিরলেন শাহিবজাদা ফারহান। পাকিস্তানের এই তরুণ ওপেনার ৩৫ বলে ফিফটি হাঁকান।
৯.৪ ওভারে দলীয় ৮৪ রানে সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। তার ব্যাটিং তাণ্ডবের কারণেই উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ফখর জামানের সঙ্গে ৫৮ বলে ৮৪ রানের জুটি গড়েন ফারহান।
বরুণ চক্রবর্তীর আগের বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেও বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচে পরিনত হন ফারহান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। এশিয়া কাপে এই প্রথম ফাইনালে দেখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ঐতিহাসিক এই লড়াইয়ে শিরোপা জিতেই ঘরে ফিরতে চায় দুই দল।
তবে দুই দলের ক্রিকেটীয় টুর্নামেন্টের ফাইনালে ভারতের চেয়ে পাকিস্তানের রেকর্ড ভালো।
এর আগে বড় প্রতিযোগিতার ফাইনালে ১২ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। আট বার জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে চার বার।
সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেবার ভারতকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
Posted ৪:৫৫ পিএম | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।