ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাদেশের পর স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   245 বার পঠিত

বাংলাদেশের পর স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ

সিরিজের মাঝে বাংলাদেশের পর স্কোয়াডে পরিবর্তন আনছে ওয়েস্ট ইন্ডিজ। তারাও বাড়িয়ে নিচ্ছে স্পিন শক্তি। সূত্র জানিয়েছে, দুটি পরিবর্তন আনছে সফরকারীরা। একজন পেসার, অন্যজন স্পিনার।

জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টির আগেই দলে যোগ দেবেন আকিল হোসেন ও রেমন সিমন্ডস। ওয়েস্ট ইন্ডিজ দলে আগে থেকেই তিন স্পিনার গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও রোস্টন চেজ ছিলেন। সেই তালিকায় যুক্ত হচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল।

দল সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী আকিল রোববার (২১ অক্টোবর) রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস।

এরআগে, বাংলাদেশ দলে ভেড়ায় নাসুম আহমেদকে। প্রথম ম্যাচে দারুণ এক জয়ের পর স্পিন অ্যাটাক বাড়াতে হয়ত আগামীকাল নাসুমকে খেলাবে টাইগার টিম ম্যানেজমেন্ট। স্পিনের জবাব স্পিনে দিতে আকিলকেও দেখা যেতে পারে উইন্ডিজ দলে।

Facebook Comments Box

Posted ১:২০ পিএম | সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।