ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রস্তুত ‘হাসিনার ফাঁসির মঞ্চ’, উদ্বোধন বিকালে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   300 বার পঠিত

প্রস্তুত ‘হাসিনার ফাঁসির মঞ্চ’, উদ্বোধন বিকালে

স্বৈরাচার হাসিনার শাসনামলে গুম, খুন থেকে শুরু করে লগি-বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও চব্বিশের গণহত্যাসহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য।

শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনীটি চলবে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত।

প্রদর্শনীর শেষ দিনে (৫ আগস্ট) প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে।

চলমান এ প্রদর্শনীতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্লাটফর্মে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এদিন দুপরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জুলাই আন্দোলনের সংগঠন জুলাই ঐক্য।

Facebook Comments Box

Posted ২:৪২ পিএম | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।