ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পেজেশকিয়ানের সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে: শাহবাজ শরিফ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   276 বার পঠিত

পেজেশকিয়ানের সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে: শাহবাজ শরিফ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদ সফর সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান এই গুরুত্বপূর্ণ সফরে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অপেক্ষা করছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পথ তৈরি করবে।

শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা লেখেন।

শাহবাজ শরিফ লেখেন, ‘আমার ভাই, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মহামান্য ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানে তার সরকারি সফরে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি।’

তিনি লেখেন, ‘আমরা এই গুরুত্বপূর্ণ সফরে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অপেক্ষা করছি যা পাকিস্তান-ইরান সম্পর্ককে আরও শক্তিশালী করার পথ তৈরি করবে।’

এর আগে শনিবার সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানানোর পর, ‘পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে লেখেন, পাকিস্তান এবং ইরান দুটি দেহে এক আত্মা।’

উল্লেখ্য,দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন, যার মধ্যে জেষ্ঠ্য মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।

পেজেশকিয়ানের আগমনের পর পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এবং লাহোরে ইরানের কনসাল জেনারেল তাকে স্বাগত জানান।

ইরানের প্রেসিডেন্ট  হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম পাকিস্তান সফর।  আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শেষবার ২৬ মে ইরান সফর করেছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৩৮ এএম | রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।