| মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 170 বার পঠিত
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান বনজ কুমার মজুমদারের করা দায়েরকৃত ধানমন্ডি থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে স্ত্রী হত্যার আসামি সাবেক এসপি বাবুল আক্তারকে অব্যাহতি দেয়া হয়েছে।
বাবুল আক্তার ছাড়াও এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তার বাবা আবদুল ওয়াদুদ। তবে প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইন এবং বাবুল আক্তারের ছোট ভাই হাবীবুর রহমান লাবুর বিরুদ্ধে রিপোর্ট আমলে নিয়েছেন বিজ্ঞ সাইবার আদালত।
মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ আদেশ দেন।
পিবিআই প্রধানের করা মামলার অভিযোগে বলা হয়েছে, বাবুল আকতারসহ অন্য আসামিরা মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন। এর অংশ হিসেবে ইলিয়াস হোসেনকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ‘স্ত্রী খুন স্বামী জেলে খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’ শিরোনামে ফেসবুক ও ইউটিউবে ডকুমেন্টারি ভিডিও প্রচার করছেন।
Posted ৭:২৩ এএম | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।