ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পাকিস্তানকে অল্পতে বেঁধে রাখল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   256 বার পঠিত

পাকিস্তানকে অল্পতে বেঁধে রাখল বাংলাদেশ

ছয়জন বোলার ব্যবহার করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। হতাশ করেননি কেউই। স্বর্না-নাহিদাদের দিনে পাকিস্তানও বেশিদূর যেতে পারেনি। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৩০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে গোল্ডেন ডাকে (১ বলে ০) সাজঘরে ফেরান।

শুরুতেই এমন ধাক্কায় ধীর হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি। প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারালেও ১০ ওভারে আসে ৪১ রান। শুরুর ধাক্কা কাটিয়ে এরপর যখন রানের চাকা সচল করার তাগিদ তখনই বাধা হয়ে দাঁড়ান নাহিদা আক্তার। তিন রানের ব্যবধানে তিনি ফিরিয়ে দেন মুনিবা আলী (১৭) ও রামিন শারমিনকে (২৩)।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন পাকিস্তানের মেয়েরা। ৭ নম্বরে ব্যাটিংয়ে এসে অধিনায়ক ফাতিমা সানা ৩৩ বলে ২২ রান করলেও ১২৯ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পর আরেক আক্তার স্বর্না স্পিনে ৩ উইকেট তুলে নিলে পাকিস্তানের ৩৮.৩ ওভারেই অলআউট।

Facebook Comments Box

Posted ৩:৪৮ পিএম | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।