সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নেপালকে কোণঠাসা করে প্রথমার্ধ শেষ বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   52 বার পঠিত

নেপালকে কোণঠাসা করে প্রথমার্ধ শেষ বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে মালদ্বীপের মালেতে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের প্রথমার্ধটা পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মানিকের দুর্দান্ত এক হেডে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই নেপালের রক্ষণে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১১ মিনিটে ডান প্রান্তে পাওয়া একটি শর্ট সেট-পিস থেকে বল পান মুর্শেদ আলী। তার হাওয়ায় ভাসানো দারুণ এক ক্রসে হেডে নেপালের গোলরক্ষককে বোকা বানান মানিক।

এর ঠিক দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারত। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভান দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এরপর ২১ মিনিটে সুলিভানের তৈরি করা সুযোগ থেকে নাজমুলের একটি হেড অবিশ্বাস্যভাবে এক হাতে ডাইভ দিয়ে রুখে দেন নেপালি গোলরক্ষক পেম্বা নুরবু।

ম্যাচের ২৬ মিনিটে অনাকাঙ্ক্ষিত কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। রেফারির দেওয়া একটি থ্রো-ইন নিয়ে নেপালের পক্ষে সিদ্ধান্ত গেলে বাংলাদেশের খেলোয়াড়রা এর প্রতিবাদ জানান। এর জের ধরে গ্যালারিতে থাকা দুই দলের সমর্থকরা একে অপরের দিকে পানির বোতল ছুড়তে শুরু করেন। পরে বাংলাদেশের খেলোয়াড়রা এবং মাঠের নিরাপত্তারক্ষীরা মিলে পরিস্থিতি শান্ত করলে পুনরায় খেলা শুরু হয়। ম্যাচের ৩৮ মিনিটে মুর্শেদ আলীর বুলেট গতির শট পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

Facebook Comments Box

Posted ৯:৪৭ এএম | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।