ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নামাজের ভেতর নিয়ত পরিবর্তন করা যাবে?

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   306 বার পঠিত

নামাজের ভেতর নিয়ত পরিবর্তন করা যাবে?

প্রশ্ন: আমি ফজরের নামাজ পড়তে পারিনি। পরে জোহরের আগে ফজরের কাজা পড়ার কথা ছিল, কিন্তু ভুলে জোহরের সুন্নতের নিয়ত করে দাঁড়াই। নামাজের মধ্যে মনে পড়লে আমি নিয়ত বদল করে দুই রাকাত ফজরের কাজা পড়ি। এটা কি সহিহ হয়েছে?

উত্তর: শরিয়তের বিধান অনুযায়ী, নামাজের শুরুতেই যে নিয়ত করা হয়- চাই তা অন্তরে হোক বা মুখে উচ্চারণ করে, নামাজ সেই নিয়ত অনুযায়ী গণ্য হয়। একবার নামাজ শুরু হয়ে গেলে নামাজের মধ্যে নিয়ত পরিবর্তন করলে তা কার্যকর হয় না।

আপনার ক্ষেত্রে, যেহেতু আপনি নামাজের শুরুতে জোহরের সুন্নতের নিয়ত করেছিলেন, তাই আপনার নামাজ জোহরের সুন্নত হিসেবেই গণ্য হবে। পরে নামাজের মধ্যে নিয়ত পরিবর্তন করে ফজরের কাজার নিয়ত করলেও তা সহীহ হবে না।

এছাড়া যেহেতু জোহরের সুন্নত সাধারণত চার রাকাত, আর আপনি আদায় করেছেন মাত্র দুই রাকাত, তাই সেই নামাজটি পূর্ণ সুন্নতও হয়নি। ফলে আপনার আদায়কৃত নামাজটি নফল নামাজ হিসেবে ধর্তব্য হয়েছে।

সূত্র: আল বাহরুর রায়েক. ১০/২, আদদুরুল মুখতার-৪১৫-৪১৭

Facebook Comments Box

Posted ৫:৩০ পিএম | সোমবার, ২৩ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।