নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 230 বার পঠিত

পাকিস্তানের অলরাউন্ডার আমের জামালের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নবজাতক সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন এই ক্রিকেটার।
গত ২৩ অক্টোবর আমের জামাল নিজেই এক আবেগঘন বার্তায় সন্তানের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন।
জামাল তার এক্স অ্যাকাউন্টে নবজাতকের ছোট্ট হাতের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আল্লাহর কাছ থেকে এসেছিলে, আল্লাহর কাছেই ফিরে গেলে। তোমাকে বেশি সময় ধরে রাখতে পারলাম না, আমার ছোট্ট ফেরেশতা। বাবা-মা তোমাকে ভীষণ মিস করবে। আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুন।’
তার এই পোস্টের পর মুহূর্তেই সমবেদনার বার্তায় ভরে যায় সামাজিক মাধ্যম। পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মিরসহ বহু ক্রিকেটার ও ভক্ত তাকে সমবেদনা জানিয়েছেন। সানা মির লেখেন, ‘আল্লাহ আপনাকে ও আপনার স্ত্রীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।’
২৯ বছর বয়সী আমের জামাল পাকিস্তানের হয়ে ৮ টেস্ট, ৩ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাকে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে।
Posted ৩:৫৯ পিএম | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।