ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর সংবাদটি ভুয়া

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   241 বার পঠিত

ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর সংবাদটি ভুয়া

হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে প্রতিবেশী দেশ ভারত থেকে। শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, হিন্দু সাধুকে জোর করে মুসলিম বানানো হচ্ছে। 

তবে এই দাবিকে ভুয়া বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটি হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর কোনো ঘটনার নয়, বরং রাস্তায় ঘুরে বেড়ানো সেই লোককে পরিষ্কার করার মানবিক উদ্যোগের এই ভিডিওকে ওই দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া সেই ব্যক্তি মুসলিম ধর্মের অনুসারী।

অনুসন্ধানে মাহবুব ক্রিয়েশন ফোর নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। তবে ভিডিওটিতে সেই ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একই নামের একটি ফেসবুক পেজেও গত ২৬ অক্টোবর ভিডিওটি প্রকাশ করা হয়। এই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, পোস্টদাতারা ব্যক্তিটির দুরবস্থার কারণে তাকে পরিষ্কার করেছিলেন। 

এই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে নিয়মিতই এমন উদ্যোগের ভিডিও প্রকাশ করা হয়। রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় এবং পাগলপ্রায় ব্যক্তিদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার চেষ্টা করে থাকেন তারা। 

একই পেজে ৯ ডিসেম্বর আলোচিত ভিডিওতে থাকা একজন ব্যক্তির একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওতে আলোচিত ভিডিওর বিষয়ে তিনি জানান, উক্ত ব্যক্তি এবং তার পরিবার মুসলিম। হিন্দু সাধুকে জোরপূর্বক মুসলিম বানানোর দাবিটি মিথ্যা। ভারতে তাদের ভিডিও ব্যবহার করে অপ্রচার চালানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:২৬ এএম | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।