নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 301 বার পঠিত
বাংলাদেশে নির্বাচনের দাবিতে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতভিন্নতা চলছে। তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছে।
কয়েক মাস আগে বা পরে নির্বাচন বাংলাদেশে হবে। কিন্তু আসন্ন নির্বাচনে বিদেশে থাকা আমাদের ১ কোটি ৫০ লাখের বেশি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আমাদের ভাবনাটা কী?
বাংলাদেশের কতজন নাগরিক প্রবাসে আছেন, তার সর্বশেষ সঠিক তথ্য পাওয়া কঠিন। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের প্রবাসী–সংক্রান্ত তথ্য যে কোনটি সঠিক, সেটি নির্ণয় করা আরও কঠিন।
২০২৩ সালের ২৯ নভেম্বর ‘প্রবাসীর সংখ্যা আসলে কত’ শিরোনামে বণিক বার্তার প্রকাশিত এক সংবাদে দেখা যায়, বিবিএসের জনশুমারি অনুযায়ী, প্রবাসীর সংখ্যা ৫০ লাখ ৫৩ হাজার; বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ কোটি ২৫ লাখ; বিএমইটিএর তথ্যমতে, ১ কোটি ৪৮ লাখ এবং জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছিলেন, ১ কোটি ৫৫ লাখ।কোনটি যে সঠিক, কে জানে?
এর চেয়ে দুঃখজনক কী আছে, যে প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, জীবিত হিসেবে গিয়ে লাশ হয়ে ফিরে এসে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন, তাঁদের প্রকৃত হিসাব আমরা জানি না!
অথচ ডেইলি স্টার বাংলার এক প্রতিবেদনের তথ্যমতে, এই প্রবাসীরাই ২০২৪ সালে ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। কিন্তু আপনি যদি অনানুষ্ঠানিক পথে পাঠানো টাকাকে বিবেচনা করেন, তাহলে এর পরিমাণ যে ঢের বেশি।
বিদেশে কর্মরত প্রবাসীদের নানা অভিযোগ বা সমস্যার বিষয় নিয়ে অনেক প্রতিবেদন হয়। হাজারো প্রবাসী প্রতিবছর লাশ হয়ে ফিরে আসেন।
অনেকের ভাগ্যে হয়তো দেশের মাটিটুকুও জোটে না। অনেকে প্রবাসে অনাহারে, অর্ধাহারে দিন কাটান। মানবেতর পরিবেশে জীবন কাটান।
আমাদের রাজনীতিতে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচন এলে কিংবা বিশেষ কোনো দিবসে প্রবাসীদের সুবিধার বিষয়ে নানা প্রতিশ্রুতি শুনতে পাই।
কিন্তু বাস্তবে প্রবাসীরা কতটা সহযোগিতা আসলে পাচ্ছেন, সেই বিষয়ে আমরা কি কখনো তাঁদের কথা শুনেছি? আমরা কি তাঁদের যোগ্য সম্মান বা মর্যাদাটুকু দিই?
প্রতিশ্রুতির সঙ্গে আমরা কি মাঠের বাস্তবতাকে কখনো মিলিয়ে দেখেছি?
এই যে আমাদের এত বড়সংখ্যক লোক স্থানীয় ও জাতীয় নির্বাচনের সময়ে প্রবাসে থাকেন, তাঁরা কীভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন, সেই বিষয়ে আমরা কি ভেবেছি? আমাদের প্রস্তুতি আছে কি?
প্রবাসীদের ভোটাধিকার সুযোগ প্রদানের সঙ্গে জড়িত আছে নাগরিক হিসেবে তাঁদের যথার্থ মর্যাদা প্রদানের বিষয়। তাঁদের সম্মান জানানোর বিষয়।
তাঁদের কথাও আমাদের পলিসিতে অন্তর্ভুক্তি করার বিষয়। দেড় কোটি প্রবাসীকে ভোটাধিকারের বাইরে রেখে কি সত্যিকার অর্থেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা সম্ভব?
পৃথিবীর অনেক দেশের নাগরিকেরা বিদেশে অবস্থানকালে নির্বাচনে ভোট দিতে পারেন।
যুক্তরাষ্ট্রের নাগরিকেরা প্রবাসে থাকাকালীন ডাকযোগে (অ্যাবসেন্টি ব্যালট), ই-মেইল/ফ্যাক্স (কিছু অঙ্গরাজ্যে), সামরিক ও সরকারি কর্মকর্তাদের জন্য অনলাইন ভোটিংয়ের সুযোগ পান।
Posted ৩:২১ পিএম | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।